সর্বশেষ

সারাদেশ

খুলনা–মোংলা মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে আহত অন্তত ১২

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা–মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ।
দুর্ঘটনায় কবলিত যানবাহন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়ির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় কবলিত যানবাহন

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন