সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ।
আটককৃতরা

জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং আরও একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস।

আটককৃতরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযানে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন