সারাদেশ
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে লৌহজং থানার একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে লৌহজং থানাধীন হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় একটি পাকা রাস্তার ওপর থেকে অভি (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গোয়ালীমান্দ্রা এলাকার বাসিন্দা এবং কাহিন হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে লৌহজং থানা সূত্রে জানা গেছে।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর