সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলায় জমি ও বসতবাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৩১ মে ২০২৬ তারিখ রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসাবাড়ী এলাকায়। মৃত সুমন্ত চন্দ্র দাসের পুত্র শ্রী কালু চন্দ্র দাস এবং একই এলাকার প্রতিবেশী মৃত হরিশ চন্দ্র দাসের পুত্র হেমন্ত চন্দ্র দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, ওই রাতে হেমন্ত চন্দ্র দাস ও তার সহযোগীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কালু চন্দ্র দাসের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। পরে বাধা দিলে তারা অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় কালু চন্দ্র দাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বপ্নারানী এবং তার ভাতিজা শয়ন কুমার গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা স্বপ্নারানীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন