সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকা থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে মধ্য-শিলমান্দীর জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম মিয়া মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। পরিবারের আর্থিক সহায়তার জন্য তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। রাত আনুমানিক ৮টার দিকে তিনি সর্বশেষ মোবাইল ফোনে তার বাবার সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, কয়েকজন ব্যক্তি তার পিছু নিয়েছে এবং তিনি সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছেন। এরপর হঠাৎ করেই ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের কাছেই ফাহিমের ইজিবাইকটি উদ্ধার করা হলেও এতে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারিগুলো নিয়ে গেছে।

নিহতের বাবা রুহুল আমিন বলেন, ছেলের শেষ ফোনকল পাওয়ার পর থেকেই তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর অনুসন্ধানের পরও কোনো সন্ধান মেলেনি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, উদ্ধার হওয়া মরদেহটির মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পাড়ে ছিল। প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ইজিবাইকটি উদ্ধার করা হলেও এর চারটি ব্যাটারি অনুপস্থিত ছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন