সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ আধ্যাত্মিক সঙ্গীত রজনি

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে আধ্যাত্মিক ও লোকজ সংস্কৃতির সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী সঙ্গীত রজনি।

‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ভক্তিগীতি ও বাউল গানের এই বিশেষ আসর।

সোমবার (১ জুন) সন্ধ্যার পর ময়মনসিংহ শহরের কে বি ইসমাইল রোডস্থ ঐতিহ্যবাহী হযরত বুড়াপীর শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়। ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদ।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধ্যাত্মিক চর্চা, লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মাগরিবের নামাজের পর পবিত্র মিলাদ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে সূচনা করা হয়। পরবর্তী পর্বে এশার নামাজের পর শুরু হয় ভক্তিগীতি ও বাউল গানের মূল আয়োজন।

জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাউল শিল্পীরা আধ্যাত্মিক ভাবধারার গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং রাতভর অনুষ্ঠান উপভোগ করেন।

পূর্ণিমার আলোয় আলোকিত মাজার প্রাঙ্গণে শত শত সঙ্গীতপ্রেমী, সাধক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রেখেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাউল সংস্কৃতিকে আরও পরিচিত করে তোলা সম্ভব হবে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন