সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ১ জুন, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার সকালে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৯টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় ওই নারীর বাসায় বিদ্যুতের ত্রুটি মেরামতের জন্য ফোরকান হাওলাদারকে ডাকা হয়। তিনি বাড়িতে গিয়ে কাজ করার সময় একপর্যায়ে নারীর সঙ্গে অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে তার স্বামী ও সন্তান ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন