সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ৫০০ দুস্থ মানুষের মাঝে খাদ্য ও নগদ সহায়তা বিতরণ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে রোববার (৩১ মে) দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খাদ্য বিতরণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন