সর্বশেষ

সারাদেশ

সিলেটে বন্ধুর সঙ্গে বিরোধে যুবক নিহত, আটক একজন

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১ জুন, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় দুই বন্ধুর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ার একটি কলোনিতে বসবাস করতেন।

আটক হাবিল (২৫) নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল ও হাবিলের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জুয়েল গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত হাবিলকে হেফাজতে নেয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ উদঘাটন করা হবে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন