সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে মঞ্চস্থ হলো ‘আই ক্যান্ট ব্রিদ’, সামাজিক বাস্তবতা তুলে প্রশংসিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৩১ মে, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় মুসলিম ইন্সটিটিউট হলে মঞ্চস্থ হয়েছে অনসাম্বল থিয়েটারের প্রযোজনা নাটক ‘আই ক্যান্ট ব্রিদ’।

সমসাময়িক সামাজিক বিভিন্ন সংকট ও মানবিক মূল্যবোধের বিষয়বস্তু নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নাটকের কাহিনিতে একজন মানুষের জীবনসংগ্রাম, নানা প্রতিকূলতা এবং সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। এতে দুর্নীতি, শোষণ, বঞ্চনা, হলুদ সাংবাদিকতা, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ও মূল্যবোধের অবক্ষয়সহ বিভিন্ন সামাজিক সমস্যা নাট্যরূপে উপস্থাপন করা হয়।

নাটকটির মূল বার্তা ছিল মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার প্রয়োজনীয়তা। ব্যক্তি ও সমাজজীবনের সংকট, হতাশা এবং নেতিবাচক প্রবণতার পাশাপাশি ইতিবাচক জীবনবোধের আহ্বানও এতে উঠে আসে। “নিঃশ্বাসের জন্য চাই ভালোবাসার পৃথিবী”—এই প্রতিপাদ্য দর্শকদের মধ্যে বিশেষভাবে সাড়া জাগায়।

মঞ্চসজ্জায়ও ছিল ভিন্নধর্মী উপস্থাপনা। এক্স-রে রিপোর্ট, চেয়ার, কাপড়, কালো পর্দা, থালা, জুতো ও লাঠিসহ বিভিন্ন উপকরণের সৃজনশীল ব্যবহার নাটকটির পরিবেশনাকে আরও আকর্ষণীয় করে তোলে।

নাটকটির নাট্যকার ও নির্দেশক জুয়েল কবির। প্রদর্শনী শেষে নাটকটি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারওয়ার জাহান, নাট্যজন সাইফুল ইসলাম দুদু, সংস্কৃতিজন রেজাউল করিম আসলাম, সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ তানসেন, অধ্যক্ষ আলী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা সনৎ ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওয়াদুদ ভূইয়া।

আয়োজকদের মতে, নাটকটি দর্শকদের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়।
 

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন