মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সজীব হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সজীব হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং মুনসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত সজীবের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত সজীব হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
১৬৮ বার পড়া হয়েছে