চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল
শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ঈদুল আজহার দ্বিতীয় দিন (বৃহস্পতিবার, ২৯ মে) শহরের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, মানবিক এ কর্মসূচির অংশ হিসেবে মোট ৬৫টি গরু কোরবানি করা হয়। কোরবানির পর সংগৃহীত গোশত পরবর্তীতে প্যাকেটজাত করে প্রতিটি পরিবারকে সমানভাবে ২ কেজি করে বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
গোশত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় অসহায়, নিম্নআয়ের ও দুস্থ পরিবারগুলো এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকদের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।
এ ধরনের উদ্যোগ ঈদ উৎসবকে আরও মানবিক ও সহানুভূতিশীল করে তোলে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
১৭০ বার পড়া হয়েছে