সর্বশেষ

সারাদেশ

কোরবানি নিয়ে ঢাকায় আহত ৮০, ভাঙ্গায় সংঘর্ষে আহত ৩০

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ মে, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে। তবে অধিকাংশ আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার ও বংশাল এলাকার বাসিন্দাদের পাশাপাশি সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীর বাসিন্দারাও রয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, কোরবানির পশুর লাথি ও শিংয়ের আঘাত ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে মাংস কাটার সময় অসাবধানতাবশত অনেকেই আহত হয়েছেন। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে—এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সি এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন