সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির মাংস কোথায় সংরক্ষণ করা হবে—মসজিদে নাকি বাড়িতে—এই বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের জামাত শেষ হওয়ার পর কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন আবু বকর মুন্সী এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন