সর্বশেষ

সারাদেশ

মোংলা ঠাকুরানী খাল পরিচ্ছন্নতায় অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা পৌর শহরের ঐতিহ্যবাহী ঠাকুরানী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার সকালে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই খালে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

পরিচ্ছন্নতা অভিযানের শুরুতেই প্রতিমন্ত্রী নিজে খালের পাড়ে নেমে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন। স্থানীয় প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে খালের প্রবাহ স্বাভাবিক রাখতে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

এ সময় তিনি বলেন, ঠাকুরানী খাল মোংলা পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ জলাধার ও প্রাকৃতিক প্রবাহের অংশ। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও বর্জ্য জমে এটি তার স্বাভাবিক নাব্যতা হারাচ্ছিল, যা শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, কেবল সচেতনতার কথা বললেই হবে না, বাস্তব পরিবর্তন আনতে হলে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক অংশগ্রহণও জরুরি।

মোংলাকে আধুনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে হলে খাল-নালা পরিষ্কার রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে খাল ও নালায় ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

পরিচ্ছন্নতা কার্যক্রমে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন