সর্বশেষ

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের তারিখ অনুযায়ী এবারও পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন সাতক্ষীরার কয়েকটি গ্রামের মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন মাওলানা মোহাব্বত আলী। জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের শতাধিক মুসল্লি অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের উপস্থিতিও ছিল।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় এক যুগ ধরে এই এলাকার কিছু মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের ঘোষিত তারিখ অনুযায়ী তারা ঈদের নামাজ আদায় করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন