সর্বশেষ

সারাদেশ

ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ, ধীরগতিতে যান চলাচল

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের ভিড়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজট না থাকলেও দীর্ঘ ধীরগতি সৃষ্টি হয়েছে।

মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ ছিল বেশি। বিপরীতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বেশিরভাগ গাড়ি তুলনামূলক খালি অবস্থায় চলাচল করেছে।

এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের দাবি, অনেক পরিবহন স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সড়কে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২৪ জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করে। ঈদকে ঘিরে প্রতিবছরের মতো এবারও এই সড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন