সর্বশেষ

সারাদেশ

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার নামাজ আদায় করলেন দরবার শরীফের ভক্তরা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৭ মে, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলা-এ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় একটি দরবার শরীফের পীর ও তার অনুসারীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত রামচন্দ্রপুর দরবার শরীফ-এর মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে দরবার শরীফের ভক্ত ও আশপাশের কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার সূত্রে জানা গেছে, গত ৩৪ বছর ধরে তারা সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও আগাম ঈদের জামাতের আয়োজন করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই দরবার শরীফে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে এবং সব আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

দরবারের গদিনসীন পীর জানান, তারা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরিয়ত অনুযায়ী ঈদের নামাজ আদায় করেন এবং এভাবেই দীর্ঘদিন ধরে এই রীতি পালন করা হচ্ছে। দরবারের পারিবারিক সদস্যরাও একই বক্তব্যে জানান, পূর্বপুরুষদের ধারাবাহিকতা অনুসরণ করেই তারা এই নিয়ম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়ভাবে এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন