সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ: দুই শতাধিক শিশুর মাঝে উপহার বিতরণ

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

সোমবার, ২৫ মে, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সুবিধাবঞ্চিত ও নিবাসী শিশুদের মাঝে ঈদুল আজহার নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছেন। এতে দুই শতাধিক শিশুর মুখে ঈদের আনন্দ ও হাসি ফুটে ওঠে।

রোববার (২৪ মে) কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “আর থাকবে না সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি লুৎফুর রহমান কাজল নিবাসী শিশুদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ঈদের নতুন পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপদ জীবন ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ছাড়াও স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে কোনো শিশুই তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীক। আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন