শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
শনিবার, ২৩ মে, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, ফরিদ উদ্দিন বিপু, ইমরান ফরাজি, সৈয়দ রাসেল, গৌতম হালদার, সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নমিতা দত্ত, স্থপতি ইয়াকুব হোসেন, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক সুমন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব, সাংবাদিক এস এম আলমগীর হোসেন ও মবিন হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কলাপাড়া শাখার সভাপতি মোস্তফা জামান সুজন।
৩৭৪ বার পড়া হয়েছে