সর্বশেষ

সারাদেশ

আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গণি হত্যাকাণ্ড: গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার বিনাইয়েরচর মাদ্রাসা মাঠে নিহত এই বিএনপি নেতার জানাজায় অংশ নিয়ে তিনি বলেন, “হত্যাকারী যে দলেরই হোক না কেন, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে হত্যা করা হয় ওসমান গণিকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে।

জানাজার আগে বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করতে হবে। সন্দেহভাজনদের মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ঘটনার সময়কার অবস্থান যাচাই করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকা প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা জরুরি।

ওসমান গণির জানাজায় হাজারো মানুষের ঢল নামে। আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন