সর্বশেষ

সারাদেশ

টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে গুরুত্বারোপ, কোটালীপাড়ায় কর্মশালা ও বীজ বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-এ টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর এক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস। এছাড়া বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান এবং টেরিটোরি সেলস অফিসার সুজিত মন্ডল।

কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি উদ্যোক্তা, কৃষি পণ্যের রিটেইলার ও কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিসহ প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা কমিয়ে দিচ্ছে এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এর বিকল্প হিসেবে জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইড বর্তমানে নিরাপদ ও কার্যকর সমাধান হিসেবে গুরুত্ব পাচ্ছে।

তারা আরও জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারে ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত হয়। পাশাপাশি এটি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন