সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জৈষ্ঠ্যের মধুমাসকে ঘিরে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ফল উৎসব। দেশীয় মৌসুমী ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে বৃহস্পতিবার (২১ মে) সকালে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনালীস্বপ্ন একাডেমিতে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে মৌসুমী দেশীয় ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম। উৎসবে আম, লিচু ও জামরুলসহ বিভিন্ন রসালো ফল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা অংশ নেন। ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের গুরুত্ব সম্পর্কেও জানানো হয় শিক্ষার্থীদের। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম বলেন, দেশীয় মৌসুমী ফলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের বিদেশি ফলের প্রতি নির্ভরশীলতা কমিয়ে দেশীয় ফল খাওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরাও এমন আয়োজনকে আনন্দদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত ফল উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন