সর্বশেষ

সারাদেশ

জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল।

জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদীদ আহমেদ, জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা।

সেমিনারে বক্তারা বলেন, ভূমি সেবার বিভিন্ন ডিজিটাল সিস্টেমের সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়িয়ে প্রান্তিক জনগণের জন্য ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করতে হবে।

তারা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন