সর্বশেষ

শিক্ষা

নরসিংদীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২০ মে, ২০২৬ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন মল্লিকা সাহা। তিনি জেলার চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে অবদান এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততাও এ নির্বাচনে বিবেচনায় নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে এই নির্বাচন সম্পন্ন করা হয়। পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা—এসব বিষয় মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পায়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় মল্লিকা সাহা বলেন, এ অর্জন তার একার নয়; বরং বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই অর্জনে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন