সর্বশেষ

শিক্ষা

কিশোরগঞ্জে ১৩১ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ২৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বুধবার, ২০ মে, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

বুধবার (২০ মে) দুপুরে কটিয়াদী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবনী আক্তার তারানা। তিনি সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী পৌর প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ডিএসকের কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২৫ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন