সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে পারিবারিক কলহে বড় ভাই খুন: প্রধান আসামি ছোট ভাই জহির গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২০ মে, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নারীঘটিত বিষয় ও পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টা ১৮ মিনিটে মুন্সীগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকার ২৯২ নম্বর বাসায়। পারিবারিক বিরোধ ও নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে বড় ভাই ভিকটিম আক্তার হোসেন (৫৫)–এর সঙ্গে তার ছোট ভাই জহির (৪৫)–এর কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জহির ধারালো ছুরি দিয়ে আক্তার হোসেনকে গুরুতর জখম করেন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় আক্তার হোসেনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরবর্তীতে ২৯ এপ্রিল দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর মুন্সীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেকজন নারী সদস্য রাহিমা (৪০) এবং জহিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে প্রধান আসামি জহির পলাতক থাকলেও পুলিশ সুপারের নির্দেশনায় ২০ মে ২০২৬ তারিখ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ির পাশের এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন