সারাদেশ
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন গ্রেপ্তার, বিভিন্ন মামলার আসামিও রয়েছে
স্টাফ রিপোর্টার, সিলেট
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত দিয়ে একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে মানবপাচার কার্যক্রম চলছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। ওই সময় উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে মানবপাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১০ জনকে আটক করে প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা।
অন্যদিকে একই সময় পৃথক অভিযান চালিয়ে মাদক, ধর্ষণসহ বিভিন্ন মামলার আরও ৯ জন আসামিকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
২০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর