সর্বশেষ

সারাদেশ

যশোরে বাস ও মিনিবাস মালিক সমিতির বার্ষিক সভা: সংকট উত্তরণে সরকারি হস্তক্ষেপের দাবি

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

বুধবার, ২০ মে, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান পরিবহন খাতের পরিস্থিতি ও ব্যবসায়িক নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা জানান, বাস পরিবহন ব্যবসা বর্তমানে গভীর মন্দার মধ্যে রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, যাত্রী পরিবহন কমে যাওয়া এবং সড়কে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাস মালিকরা চরম আর্থিক চাপে পড়েছেন। এসব অবৈধ যানবাহনের কারণে নিয়মিত বাস সেবা ব্যাহত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। এছাড়াও সহ-সভাপতি সফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

সভায় পরিবহন খাতের চলমান সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন