সর্বশেষ

সারাদেশ

সেপটিক ট্যাংকে নামতে গিয়ে বিষক্রিয়ায় প্রাণ গেল ৪ শ্রমিকের

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২০ মে, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটে বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে।

নিহতরা হলেন— ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২) ও আরমান (৩০)। তাদের মধ্যে তিনজন গলানিয়া গ্রামের বাসিন্দা এবং একজন একই উপজেলার ধরন্তি গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে প্রথমে কাজের জন্য নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাইরে না আসায় উদ্বিগ্ন হয়ে পরে ইমাম ও আরমান তাদের উদ্ধারে ট্যাংকে নামেন। কিন্তু এরপর আর কেউই উপরে উঠতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে চারজনের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন