সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে দুই হত্যা মামলায় বড় অগ্রগতি: প্রধান আসামিসহ ৯ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় আলোচিত হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মতিহার থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাসিবুল ইসলাম জানিয়েছেন, পূর্বের একটি মামলার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

অন্যদিকে, গত ২ মে দামকুড়া থানার এলাকায় অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় জড়িত আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। তিনি আরও বলেন, “রাজশাহী শান্তির নগরী। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।”

এছাড়া তিনি জানান, কিশোর গ্যাংয়ের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন