শেরপুরে সিএনজি–ড্রাম ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৫
বুধবার, ২০ মে, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে আনার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে