সর্বশেষ

গণমাধ্যম

মসিক প্রশাসকের ৬০ দিনের কর্মকাণ্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বুধবার, ২০ মে, ২০২৬ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন দায়িত্ব গ্রহণের পর ৬০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি নগর উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চলমান উদ্যোগের কথাও জানান।

বুধবার (২০ মে) দুপুর ২টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি নগরীর প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতাকে চিহ্নিত করে তা নিরসনে দিনরাত কাজ করেছেন। তার দাবি, ইতোমধ্যে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং খালগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরেছে। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন চলছে বলেও জানান তিনি।

নিজেকে রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, তিনি নগর উন্নয়নে পরিবর্তন আনতে চান এবং জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ, আর্চ ব্রিজ প্রকল্প দ্রুত শেষ করা এবং সরকারি জমি উদ্ধারকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি চরপাড়া এলাকায় যানজট নিরসনে কোনো আপস না করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নগরীর মাদক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এটি মোকাবিলায় প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রশাসক দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর ৬০ দিনে খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ শতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির কাজ হয়েছে।

অনুষ্ঠানে মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রশাসক ৬০ দিনের উন্নয়ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন