সর্বশেষ

শিক্ষা

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১৭ মে, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহলে এ মেলার উদ্বোধন করেন ড. আতিকুর রহমান মোজাহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণ প্রজন্মকে গবেষণামুখী ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন