সর্বশেষ

সারাদেশ

ভুয়া জিডি তৈরির সময় ওসির নাম ভুল—ধরা পড়ল জালিয়াত চক্র, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

বুধবার, ২০ মে, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) জালিয়াতির ঘটনায় এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসির নাম লিখতে গিয়ে ভুল হওয়ায় পুরো জালিয়াতি চক্রের কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজন আলী (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চক দৌলতপুর এলাকার রাসাদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানার সামনে অবস্থিত ‘সুফিয়া লাইব্রেরি’ নামের একটি কম্পিউটার দোকানে অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখ উল্লেখ করে দৌলতপুর থানার নামে ১০৮৮ নম্বর ব্যবহার করে একটি ভুয়া জিডি অনলাইনে তৈরি করা হয়। পরে পুরোনো একটি জিডির কপি নকল করে সেটিকে নতুনভাবে সাজিয়ে ভুক্তভোগীর কাছে দেওয়া হয়।

তবে ওই জিডিতে দৌলতপুর থানার বর্তমান ওসির নামের জায়গায় ভুলবশত সাবেক ওসি সোলাইমান শেখের নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহার করা হয়। এই অসামঞ্জস্য ধরা পড়ার পরই বিষয়টি পুলিশের নজরে আসে এবং জালিয়াতির সত্যতা নিশ্চিত হয়।

অভিযোগ অনুযায়ী, জিডি প্রস্তুতকারকের অংশে রাজন আলী নিজের নাম, স্বাক্ষর ও মোবাইল নম্বরও ব্যবহার করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে এবং বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, সরকারি তথ্য জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, থানার আশপাশের অন্যান্য কম্পিউটার দোকানেও এ ধরনের প্রতারণা চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া জিডি শনাক্ত হওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন