সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে দুই বছরের মধ্যে, ঘোষণা মির্জা ফখরুল ও বিমান মন্ত্রীর

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বুধবার, ২০ মে, ২০২৬ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করে সেখানে বিমান চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আফরোজা খানম রিতা। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ কথা জানান।

মন্ত্রীদ্বয় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিমানবন্দরটি পুনরায় সচল করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কারিগরি দল পরিদর্শন সম্পন্ন করেছে। রানওয়ে সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন শেষে বিমানবন্দর চালু করতে প্রায় দুই বছর সময় লাগবে।

ঐতিহাসিক এই বিমানবন্দরটি ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সামরিক প্রয়োজনে ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শিবগঞ্জ-মাদারগঞ্জ এলাকায় ৫৫০ একর জমির ওপর নির্মিত হয়। পরে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭৭ সালে সংস্কারের মাধ্যমে কিছুদিন বাণিজ্যিক ফ্লাইট চললেও যাত্রী সংকটের কারণ দেখিয়ে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী এ দেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না, কারণ ১৯৭১ সালে তারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেন, একটি মহল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু সংস্কার ও জুলাই সনদের দাবিতে বিএনপিই প্রথম উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, তারেক রহমান ঠাকুরগাঁও সফরে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশ কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়নের পথে। এর মধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ এবং সদর উপজেলার ভূল্লী ও রুহিয়াকে উপজেলা ঘোষণা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সরকার ঘোষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শাহীন-কে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল।

এসময় আরও উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন