সর্বশেষ

সারাদেশ

বরিশাল সিটি কর্পোরেশনে পানি সরবরাহ সেবাও হলো ডিজিটাল প্ল্যাটফর্মে

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কর্পোরেশন নাগরিক সেবাকে ধাপে ধাপে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের অংশ হিসেবে এবার পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রম চালু করেছে। এর ফলে নগরবাসী এখন ঘরে বসেই পানি সংযোগসহ বিভিন্ন সেবার আবেদন ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

আজ (উদ্বোধনী অনুষ্ঠানে) পানি সরবরাহ বিভাগের এই অনলাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি সরাসরি একজন গ্রাহকের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন এ ডিজিটাল কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে পানি সংযোগের আবেদনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পাওয়া যাবে। এতে নাগরিকদের সিটি কর্পোরেশন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো রেজাউল বারী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. রায়হান উজ জামান, সচিব রুম্পা সিকদার এবং পানি সরবরাহ শাখার প্রধান প্রকৌশলী মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০