সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাসেল মিয়া (২০)।
ভাতকুড়ায় ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু
কাজী রিপন, টাঙ্গাইল
বুধবার, ২০ মে, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাসেল মিয়া (২০)।
নিহত রাসেল মিয়া ভূঞাপুর উপজেলা-এর সিরাজকান্দি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে যমুনা সেতুর দিকে যাচ্ছিল। পথে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যান। এতে ট্রাকটি উল্টে পড়ে এবং চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে এলেঙ্গা হাইওয়ে থানার পুলিশ।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন