সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে শহরের কলেজ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোঃ মজিবর রহমান এবং রাজারহাট উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোঃ সোলায়মান।

সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যরা এতে অংশ নিয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন