সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত, ভোক্তা-বাণিজ্যে আস্থা গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মে) শহরের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট-এর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ শাম্মী।

স্বাগত বক্তব্যে সঞ্জয় কুমার সরকার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ২০ মে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়। শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য এবং ভোক্তা অধিকার সুরক্ষায় সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপ নিশ্চিত করাই মেট্রোলজির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ফারাহ শাম্মী বলেন, বর্তমানে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতা কাজে লাগাতে হবে। তিনি অনলাইনভিত্তিক বাজারে বিভিন্ন খাদ্য ও প্রসাধনী পণ্য বিক্রির ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি। এই আস্থার পরিবেশ সৃষ্টি হলে বাজার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাশিদা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক মো. মনসুর আলম (চন্দন)সহ ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন