সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট জেনারেল হাসপাতালের ৮তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল-এর নতুন ভবনে কাজ করার সময় ৮তলা থেকে পড়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা-র আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব হোসেন বিভিন্ন ভবনে রঙের কাজ করতেন। বুধবার জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের ৮তলায় বাইরের অংশে রঙের কাজ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন