সর্বশেষ

সারাদেশ

সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বুধবার, ২০ মে, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি এলাকায় প্রস্তাবিত সেলিমাবাদ থানা দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পানগুছি নদীর ওপারে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষকে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। থানা, ভূমি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি সেবা গ্রহণ করতে নদী পার হয়ে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় ছাড়াও ট্রলার দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলসহ রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, মো. আতাউর রহমান, মাওলানা আব্দুল খালেক, কেরামত আলী খান এবং মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দ্রুত সেলিমাবাদ থানা প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন