সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় ফায়ার সার্ভিস সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ২০ মে, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ জেলার ঝিনাইদহ জেলা-এর শৈলকুপা উপজেলা-এ “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“দুর্যোগে আমাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ রুহুল আমিন। এ সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনের পর ফায়ার স্টেশন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে এসে শেষ হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা তুলে ধরেন। তিনি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দ্রুত সেবা ও জনসচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস সপ্তাহের এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন