সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপনকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২০ মে, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মুছা জালী। তিনি ঈদের প্রধান আয়োজনগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় মূলত ঈদ জামাতের নিরাপদ ও সুশৃঙ্খল আয়োজন, কোরবানির পশু জবাই ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন কলেজ ও মাদরাসার প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ঈদ উদযাপনকে আরও সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন করতে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হবে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন