সর্বশেষ

সারাদেশ

১২০ টাকায় ভোলায় পুলিশের চাকরি পেলেন ৩৩ তরুণ

স্টাফ রিপোর্টার, ভোলা
স্টাফ রিপোর্টার, ভোলা

সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা জেলায় কোনো প্রকার ঘুষ, তদ্বির কিংবা দালাল চক্রের সহযোগিতা ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ।

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আনন্দে আত্মহারা এসব গরিব ও মধ্যবিত্ত পরিবারের প্রার্থীরা।

রোববার (১৮ মে) রাতে ভোলা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিতদের অধিকাংশই সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তান। অনেকের পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে নুন আনতে পান্তা ফুরানোর মতো পরিস্থিতির মধ্যেও তারা আজ দেশের গৌরবময় পুলিশ বাহিনীর সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “আমরা শুরু থেকেই অঙ্গীকারবদ্ধ ছিলাম, একটি টাকাও কাউকে বাড়তি দিতে হবে না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন। মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে তারা পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছেন। ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রেখে তারা ভোলার সুনাম বৃদ্ধি করবে বলে আমি আশা করি।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন