সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে নিখোঁজের ১ সপ্তাহ পর গরু রাখালের মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর মো. শওকত আলী (গরুর রাখাল) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মৃত মিজানের ছেলে।

শনিবার (গত রাতে) মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।

নিহতের স্বজনরা জানান, গত ৯ মে অন্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। তার সঙ্গে থাকা সহযোগীরা ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে গতরাতে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে গোপনে দাফনের প্রস্তুতি নেন। তবে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে স্থানীয়দের দাবি, গরু নিয়ে ফেরার সময় শওকত আলীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাটি তদন্তে বিজিবি কাজ করছে বলেও তিনি জানান।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন