সর্বশেষ

সারাদেশ

ঈদ উপলক্ষে শালুয়াভিটা হাট ইজারার দাবিতে মানববন্ধন 

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৭ মে, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে শালুয়াভিটা কাঁঠাল বাগান হাট ইজারার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শালুয়াভিটা গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। এ সময় শালুয়াভিটা কাঁঠাল বাগান হাট ও বাজার কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটের জন্য জেলা প্রশাসকের নামে জমির দলিল প্রদান করা হয়েছে। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনার হাটের স্থান পরিদর্শন করে হাট পরিচালনার অনুমতিও দেন। তবে অজ্ঞাত কারণে এখনো হাটটি ইজারা দেওয়া হয়নি। এতে আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে পশুর হাট বসানো নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

হাটটি দ্রুত ইজারা দেওয়ার দাবিতে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০