সেনবাগে বিতরণ করা হলো ৩৮৮ পরিবারের ফ্যামিলি কার্ড
শনিবার, ১৬ মে, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী সেনবাগে গরিব ও দুস্থ নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশের দ্বিতীয় পর্যায়ের মানবিক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনবাগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, "স্বর্ণের চেইন পরা গলার কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়। এটি আমাদের প্রধান লক্ষ্য।" তিনি আরও জানান, প্রতিটি উপকারভোগী পরিবারকে ২ হাজার ৫০০ টাকা মোবাইল মাধ্যমে প্রদান করা হয়েছে।
জয়নাল আবেদীন ফারুক প্রশাসন ও আইনশৃঙ্খলা বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। তিনি জেলা পুলিশ সুপারকে বলেন, "যে অফিসার সেনবাগে দায়িত্বে থাকবেন, তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইয়াবা ব্যবসা, রাস্তায় মেয়েদের ইভটিজিং ও কিশোর গ্যাং বন্ধ হচ্ছে।"
অনুষ্ঠানটি সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে ৩৮৮ জন নারী এবং তাদের পরিবার অর্থ সহায়তা পেয়েছেন, যা উপস্থিতদের মধ্যে আনন্দের স্রোত সৃষ্টি করেছে।
১১৯ বার পড়া হয়েছে