সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণা-কিশোরগঞ্জ সীমান্তে ডোবা থেকে উদ্ধার কিশোরের মরদেহ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ১৭ মে, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলায় নিখোঁজ হওয়া এক ১২ বছরের কিশোরের মরদেহ পাঁচদিন পর কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। নিহত কিশোর আরিক মিয়া (১২) খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ১১ মে রাত ১টার দিকে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোন খোঁজ পাননি এবং পরদিন খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মরদেহটি উদ্ধারকালে গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০