সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় আ. রাজ্জাক মোল্লার বাড়ির পুকুরপাড়ে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবকের নাম মো. নাইম ফরাজী (২৫)। পুলিশ জানায়, এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/১৯(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন